শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১১ পিএম, ২০২৫-১১-২৬
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সঞ্চালনায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল বারী বলেন, আইনজীবী আলিফ ছিলেন উদ্যমী ও মেধাবী তরুণ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আইনের মানুষ যদি নিজেই নিরাপত্তাহীনতায় ভোগে, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? তাই দোষীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে কোনোরূপ বিলম্ব আমরা মেনে নেব না।”
মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যাকাণ্ডে জড়িত চার্জশিটভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা পিপি আশারাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর পিপি মো. মফিজুল হক ভুঁইয়া, স্পেশাল পিপি রওশন আরা বেগম, ফৌজুল আমিন চৌধুরী, অতিরিক্ত পিপি হোসাইন মো. আশরাফ উদ্দিন, মোরশেদ আলম, সাইফুল আবেদীন, কবির হোসাইন, আইনজীবী ফোরামের আহ্বায়ক তারিক আহমদ, সদস্য সচিব আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, এটি এমন এক নেক্কারজনক ঘটনা যা সমগ্র আইনজীবী সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও ন্যায়বিচারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। আমরা চাই এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক আসামি দ্রুত আইনের আওতায় আসুক।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, যেকোনো হত্যার বিচার হওয়া উচিত, কিন্তু একজন আইনজীবীর হত্যার ঘটনায় দ্রুত বিচার আরও জরুরি। কারণ আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আলিফ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যাবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited