শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৭:৫০ পিএম, ২০২৫-১১-১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি জানানো হয়।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, পেশাজীবী এবং সচেতন নাগরিক সমাজের নেতাদের যৌথ উদ্যোগে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার মফিজ, উপজেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, মো. হাসান, পৌর বিএনপি নেতা মো. এমরান, মাওলানা নুরুল আলম, জহুরুল ইসলাম, জামাল উদ্দিন, আরফানুল করিম সুমন, কামাল উদ্দিন, নাসির সিকদার, জসিম মেম্বার, ঘোষণা কবিরসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, ফটিকছড়িতে মনোনীত প্রার্থীকে তৃণমূল নেতাকর্মীরা চেনেন না, তার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততাও নেই। এতে তৃণমূল বিএনপির মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার আওয়ামী দোসরের হাতে রক্তাক্ত হয়েও মাঠ ছেড়ে যাননি। ৫ আগস্টের পর পুরো ফটিকছড়িতে তিনি বিএনপিকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ নানা অপতৎপরতায় তাকে এবার মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে।
বক্তারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি চূড়ান্ত মনোনয়ন পুনর্বিবেচনা করে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে পুনরায় প্রার্থী করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বিবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মশাল হাতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited