শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৫:১৮ পিএম, ২০২৫-১১-১১
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো চাঁদাবাজির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করছে। ওই অর্থ দিয়ে তারা ভারী অস্ত্র কিনছে, যা পরবর্তীতে ব্যবহৃত হচ্ছে সেই সাধারণ মানুষের বিরুদ্ধেই, যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওনের উদ্যোগে আয়োজিত খাগড়াছড়ি জেলা শহরে ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজিয়ন কমান্ডার বলেন, খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) অস্ত্রধারী সন্ত্রাসীরা এখন আর আগের মতো সক্রিয় থাকতে পারছে না। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তারা সামনে আসতে পারবে না। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে তাদের আস্তানা ধ্বংস করা হচ্ছে, ফলে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে বা সিভিল ড্রেসে চলাফেরা করছে। তিনি বলেন, জেলার সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাঁটি ছিল পানছড়ির লৌংগা যুবনেশ্বর পাড়ায়, যা এখন সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনার টাকা যদি আপনার কাছেই থাকে, তা সমাজের উন্নয়নে কাজে লাগবে। কিন্তু যদি সন্ত্রাসীদের দেন, তারা সেই টাকায় অস্ত্র কিনে আপনাদের দিকেই তাক করবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, সেনাবাহিনী দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। সরকার যতদিন নির্দেশ দেবে, ততদিন সেনাবাহিনী পাহাড়ে অবস্থান করবে। পাহাড়ে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী থাকতে দেওয়া হবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এএসইউ ডেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুদাসার মনুওয়ার রাজগীর, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম। মতবিনিময় সভায় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজালালসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited