চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খুনিদের গ্রেপ্তারে খুলল জট, রাউজানে সন্ধান মিলল অস্ত্র ভান্ডারের

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৭ পিএম, ২০২৫-১১-১০

খুনিদের গ্রেপ্তারে খুলল জট, রাউজানে সন্ধান মিলল অস্ত্র ভান্ডারের

চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যা মামলার জট খুলেছে জেলা পুলিশ। চট্টগ্রামজুড়ে ধারাবাহিক অভিযানে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে মোট ৬ জনকে। উদ্ধার করা হয়েছে থানা লুটের রাইফেল, বিদেশি পিস্তল, শটগান, বিপুল গুলি। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে মোটরসাইকেলযোগে এসে সন্ত্রাসীরা ব্যবসায়ী হাকিমের গাড়ির সামনে গুলি চালায়। হামিম এগ্রো ফার্ম থেকে শহরে ফেরার পথে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা ও হাটহাজারী থানার পুলিশ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে পুরো চক্রকে শনাক্তে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর রাউজানের গরীব উল্লাহ পাড়া থেকে প্রথম গ্রেপ্তার হয় মো. আব্দুল্লাহ খোকন ওরফে ল্যাংড়া খোকন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়ে সে হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য প্রকাশ করে। তার তথ্য অনুযায়ী ২ নভেম্বর নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকা থেকে গ্রেপ্তার হয় মারুফ। এরপর ৪ নভেম্বর রাতে একই এলাকার এক অভিযানে ধরা পড়ে সাকলাইন হোসেন। তার হেফাজত থেকে উদ্ধার হয় একনলা বন্দুক, এলজি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল। 
রিমান্ডে মারুফ, জিয়া ও সাকলাইনের দেওয়া তথ্যের সূত্র ধরে ৯ নভেম্বর চৌধুরীহাটের আইয়ুব আলী সওদাগরের বাড়িতে চালানো হয় বড় ধরনের অভিযান। সেখানে পাওয়া যায় চারটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি চায়না রাইফেল, একটি শটগান, ৭টি ম্যাগজিন, রাইফেল ও পিস্তলের মোট ৮৫ রাউন্ড গুলি, শর্টগানের ১৭ কার্তুজ, দুইটি রামদা, একটি রকেট ফ্লেয়ার, ইয়াবা ও গাঁজা। এসময় সাকিব ও শাহেদ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, রাউজান থানাধীন বালুমহল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ইতোমধ্যে মামলার মাস্টারমাইন্ডসহ সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নোয়াপাড়া ও আশপাশে চেকপোস্ট, বিশেষ টহল ও সাঁড়াশি অভিযানের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে। রোববার রাতে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি। এমনি পুকুরে লুকিয়ে রাখা রাইফেল সেচ দিয়ে উদ্ধার করা হয়েছে।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর