চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা-প্রধান বিচারপতি

ঢাকা অফিস :    |    ০১:১৭ পিএম, ২০২০-০৮-০৯

অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা-প্রধান বিচারপতি


ঢাকা সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে এক বৈঠকে শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নজরে আনলে এমন কথা বলেছেন প্রধান বিচারপতি। র্ভাচ্যুয়াল বঠৈকে প্রধান বচিারপতি সয়ৈদ মাহমুদ হোসন, আপলি বভিাগরে বচিারপতি মোহাম্মদ ইমান আলী, বচিারপতি হাসান ফয়জে সদ্দিকিী, বচিারপতি মর্জিা হোসইেন হায়দার,  বচিারপতি আবু বকর সদ্দিকিী ও বচিারপতি মো. নূরুজ্জামান অংশ ননে।  সংযুক্ত ছলিনে অ্যার্টনি জনোরলে মাহবুবে আলম।
এছাড়া আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ সমিতির ১৪ জন নেতৃবৃন্দও সংযুক্ত ছিলেন। বৈঠকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, সুপ্রিম কোর্টে মামলা দায়ের থেকে আদেশের অনুলিপি পেতে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির শিকার হচ্ছেন আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ।  বিচারপ্রার্থী জনগণকে এর থেকে  বাঁচাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার। এসব বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ঢালাও নয়, সুনির্দিষ্ট অভিযোগ দিন। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, ই-ফাইলিং চালু হলে এই সমস্যা অনেকটাই নিরসন হবে।  
পরে এক ফেসবুক বার্তায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট থেকে ঘুষ-দুর্নীতি নির্মুলে বেঞ্চ (আদালত)ও বারের ( আইনজীবী সমিতি) দৃঢ প্রত্যয় ঘোষণা। অসাধু কর্মকর্তা-কর্মচারী সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ দিন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান বিচারপতি। নানা অব্যবস্থাপনা রোধে সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে একযোগে সমন্বিতভাবে কাজ করবে বার সমিতি। সমিতির পক্ষ থেকে অবিলম্বে টাস্কফোর্স গঠনের দাবি জানানো হয়েছে।
‘সভার শুরুতে সমিতির পক্ষ থেকে আমি সম্পাদক হিসেবে আইনজীবীদের নানামুখী সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরি এবং এ সকল সমস্যা সমাধানে অবিলম্বে টাস্কফোর্স গঠনসহ বিভিন্ন দাবি জানাই। এর পর সমিতির কার্যকরী কমিটির সকল সদস্য, অ্যাটর্নি জেনারেল, সমিতির সভাপতি, প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারপতি খোলামেলা আলোচনা করেন। এখন থেকে বেঞ্চ ও বারের মধ্যে এ ধরনের বৈঠক নিয়মিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর