শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:৫৪ পিএম, ২০২০-১০-২৬
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৫১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন আরও ১৫ জন। তাদের মধ্যে পুরুষ নয়জন ও নারী ছয়জন। হাসপাতালে ১৪ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮১৮ জন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৭১ হাজার ৩৪৭টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৬ হাজার ৬০০ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪৮০ জন (৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৩৩৮ জন (২৩ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১১ জন।
বিভাগ অনুযায়ী, ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে তিনজন, সিলেট ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited