চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে বৃদ্ধকে গলাটিপে হত্যা মামলায় ঘাতকের যাবজ্জীবন সাজা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:০৯ পিএম, ২০২৫-১১-০৫

রাঙামাটিতে বৃদ্ধকে গলাটিপে হত্যা মামলায় ঘাতকের যাবজ্জীবন সাজা

রাঙামাটিকে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যা মামলায় অভিযুক্ত মূল আসামী জমর কান্তি চাকমাকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক এর আদালত বুধবার দুপুরে এই রায় দেন। রায়ে আদালত আসামীকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। 

রাঙামাটি জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
 
আদালত সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিগত ২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারী বিকেলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন সাক্রাছড়ি গ্রামের ধুপশীল তিনকুনিয়া ফরেষ্ট অফিস এলাকায় স্থানীয় বাসিন্দা চিগোন কালা চাকমার সন্তান জমর কান্তি চাকমা ওরফে মেরাইয়া নামের এক যুবক সামান্য কথা কাটাকাটির জের ধরে ৮৬ বছর বয়সী বৃদ্ধ আব্দুর শুক্কুরকে পা চেপে ধরে গলাটিপে হত্যা করে। এই ঘটনার পরের দিন ২৯শে ফেব্রুয়ারী তারিখে জমর কান্তি চাকমাকে আসামী করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়।
 
উক্ত মামলায় মেডিকেল রিপোর্টসহ সকল সাক্ষ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ প্রায় ৫ বছর পর আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আসামীর উপস্থিতিতে দন্ড বিধি ৩০২ ধারায় আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক।
 
এরআগে এই মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো: জাহাঙ্গীর আলম কর্তৃক প্রদত্ত চার্জশীটে তিনি উল্লেখ করেন, অত্র মামলার সার্বিক তদন্তে সাক্ষীদের জবানবন্দী সাক্ষ্য-প্রমাণ ও ফরেনসিক মেডিকেল এর ডাক্তার কর্তৃক প্রদত্ত ময়না তদন্তের রিপোর্ট পর্যালোচনায় ঘটনার পারিপার্শ্বিকতায় ও সার্বিক তদন্তে, অত্র মামলার এজাহারনামীয় আসামী জমর কান্তি চাকমা মেরাইয়া কর্তৃক ঘটনার বর্নিত তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিতভাবে ইচ্ছাকৃত ভিকটিম মৃত আব্দুর শুক্কুর’কে প্রকাশ্য দিবালোকে উপযুক্ত সাক্ষীদের সম্মুক্ষে আসামী তাহার দুই হাত দিয়ে গলা চেপে ধরে, দুই পায়ের হাটু বুকের উপর রেখে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে। যাহা পরবর্তীতে আসামী ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেছে বলেও চার্জশীটে উল্লেখ করা হয়।
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর