শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৫৭ পিএম, ২০২৫-১০-২৭
বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক শাহসুফি হযরত মাজহারুল ইসলাম (প্রকাশ ইসলাম মওলা) (রহ.)-এর ৪৩তম বার্ষিক ওরশ শরীফ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বাদে এশা আহলা দরবার শরীফ প্রাঙ্গণে তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়্যদ মাঈনুল ইসলাম জুনাঈদ।
মাওলানা ইসমাইল ভাণ্ডারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা সেলিম ভাণ্ডারী, কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, আবুল বশর চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. হাসান, শেখ মুহাম্মদ মনিরুদ্দীন, নুরুল ইসলাম ভাণ্ডারী, আবু তাহের সওদাগর ও রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন মো. সুমন, আব্দুল মান্নান, মাওলানা নাঈম উদ্দীন, শায়ের হাবিবুর রহমান, আলাউদ্দিন বিপ্লব, মো. আরমান, আজিম ভাণ্ডারী ও মোস্তাক ভাণ্ডারীসহ জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি, নব তরুণ্য, যুব ফোরাম ও কিশোর পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শাহসুফি ইসলাম মওলা (রহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারত করেন উপস্থিত আশেকীনরা।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited