শিরোনাম
ঢাকা অফিস : | ০৩:৩৫ পিএম, ২০২০-১০-২৫
করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন রোববার এ তথ্য নিশ্চিত করেন। এপিএস বলেন, ‘মাননীয় মন্ত্রী গতকাল (শনিবার) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, আজ সকালে রিপোর্ট পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট নেগেটিভ এসেছে।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রী মহোদয় এখনো বিএসএমএমইউ-তে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে আছেন। আজকে হয়তো তিনি বাসায় ফিরতে পারবেন।’
গত ১৬ অক্টোবর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়।
হাসপাতালে ভর্তি থাকলেও মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো ছিল। হাসপাতাল থেকেই তিনি ফাইলে স্বাক্ষর করছেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited