চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কর্ণফুলীর ঘাটে জাহাজের পণ্য খালাস শুরু, বহির্নোঙরে যাচ্ছে লাইটার 

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৮ পিএম, ২০২০-১০-২৪

কর্ণফুলীর ঘাটে জাহাজের পণ্য খালাস শুরু, বহির্নোঙরে যাচ্ছে লাইটার 

নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টির কারণে টানা চারদিন বন্ধ থাকার পর ফের শ্রমিকদের হাঁকডাকে উৎসবমুখর হয়ে উঠছে কর্ণফুলী নদীর ঘাটগুলো। লাইটার জাহাজ থেকে বস্তা ভরে ক্রেনের সাহায্যে নদীপাড়ে আনলোড করা হচ্ছে গম, ডালসহ বিভিন্ন পণ্য। সেই বস্তা শ্রমিকরা কাঁধে তুলে ট্রাকে বোঝাই করছেন।  শনিবার (২৪ অক্টোবর) সকালে মাঝিরঘাট, আনুমাঝির ঘাট, এভারগ্রিন ঘাট, বাংলাবাজার ঘাটসহ বিভিন্ন ঘাটে এমন চিত্র দেখা গেছে। ‘এমভি মায়ের আদেশ’ নামের একটি লাইটার জাহাজের পণ্যখালাসে নিয়োজিত একজন শ্রমিক জানান, চার দিন পর আবার কাজ পেলাম। খুব ভালো লাগছে।  
ঘাট গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, নৌযান ও লাইটার শ্রমিকদের কর্মবিরতির কারণে তিন দিন এবং আবহাওয়া অধিদফতরের ৩-৪ নম্বর সতর্ক সংকেতের কারণে আরও একদিন লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। শনিবার সকাল থেকে পুরোদমে কর্ণফুলীর ১৬ ঘাটে কাজ চলছে।  
বহির্নোঙরে যাচ্ছে লাইটার জাহাজ
বিদেশ থেকে গম, সার, ডাল, চিনি, সাদা মটর, পাথর, কয়লা, স্ল্যাগ, বল ক্লে, লাইম স্টোন, জিপসাম, সিমেন্ট ক্লিংকার ইত্যাদি খোলাপণ্য নিয়ে আসা বড় জাহাজ থেকে খালাসের জন্য লাইটার (ছোট) জাহাজ বহির্নোঙরে যাচ্ছে শনিবার সকাল থেকে। কর্ণফুলী নদীর ড্রাফট কম থাকায় এসব বড় জাহাজ সরাসরি বন্দরের মূল জেটিতে ভিড়তে পারে না। বহির্নোঙরে (সাগরে) অপেক্ষমাণ থাকাবস্থায় ছোট ছোট জাহাজে ক্রেনের সাহায্যে এসব বড় জাহাজের পণ্য খালাস করা হয়। তারপর বিভিন্ন নদীবন্দর, শিল্পকারখানার ঘাটে নিয়ে যাওয়া হয় নদীপথে।  
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মো. ইছা মিয়া বাংলানিউজকে জানান, কর্মবিরতি প্রত্যাহারের পর সাগর উত্তাল ও ভারী বর্ষণের কারণে বহির্নোঙরে পণ্য খালাসে যেতে পারেনি লাইটার জাহাজগুলো। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়াল নিয়ে রাখা বড় লাইটার জাহাজগুলো শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে রওনা হয়েছে। আশাকরি বিকেল থেকে লাইটারিং শুরু হবে।  
তিনি জানান, কর্মবিরতির আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল ৩৭টি জাহাজ। এখন আরও জাহাজ যোগ হয়ে অর্ধশতাধিক হয়েছে।  
একজন জাহাজ মালিক বলেন, বহির্নোঙরে অপেক্ষমাণ তিনটি বড় জাহাজের কাছে আমাদের ৬টি লাইটার জাহাজ ভিড়েছে। জোয়ারের পর সাগর শান্ত হলেই লাইটারিং শুরু হবে। সাগর উত্তাল হলে বিদেশি জাহাজের পাইলট, ক্যাপ্টেনরা দুর্ঘটনার আশঙ্কায় লাইটারিংয়ের অনুমতি দেন না।
নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নবী আলম জানান, বেলা দেড়টার দিকে আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলেছে। লাইটার জাহাজ চলাচল ও নদীপথে পণ্য পরিবহন পরিস্থিতিতে স্বাভাবিক হচ্ছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর