শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২২ পিএম, ২০২০-১০-২৪
নগরীর পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় পাথরঘাটায় হরচন্দ্র মুন্সেফ লেনের ওই মন্দির প্রাঙ্গনে শ্যামল দাস মোহন্ত মহারাজের পৌরহিত্যে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
হিন্দু শাস্ত্রমতে, শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে সাধারণত এক থেকে ষোল বছর বয়সী যে কোনো বর্নের ও গোত্রের কুমারীকে পূজা করা হয়।
শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার ব্যবস্থাপনায় থাকা বলরাম দাস জানান, প্রতিবারের মত এবারও আমরা কুমারী পূজার আয়োজন করেছি। কিন্তু করোনা মহামারীর কারণে এবার ভক্ত সমাগম নিরুৎসাহিত করা হয়। যারাই এসেছেন সবাই মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ নিয়েছেন।”
হিন্দু ধর্মীয় মতে, বয়স ভেদে কুমারীর নাম ভিন্ন হয়। এবার তৃতীয় শ্রেণির ছাত্রী নয় বছর বয়সী শ্রেয়া বিশ্বাস পূজিত হন ‘কালসন্দর্ভা’ নামে। শাস্ত্রমতে এই নামে কুমারী পূজিতা হলে দারিদ্র্য ও শত্রু বিনাশ হয়।
দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন শনিবার অনুষ্ঠিত হয় কুমারী পূজা। তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রেয়া বিশ্বাস তাথৈ নগরীর দেওয়ানজী পুকুর পাড় এলাকার শ্যাম কুমার বিশ্বাস ও তনিমা বিশ্বাস টিনার মেয়ে।
কুমারী পূজার সময় ভক্তদের উদ্দেশে শ্যামল দাস মোহন্ত মহারাজ বলেন, “কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। নারীর যথাযথ মর্যাদা অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতীমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তব রূপ কুমারী পূজা।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited