শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:৪৩ পিএম, ২০২০-১০-২৪
চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ জোয়ারায় একজন প্রতিবাদী ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সুদর্শন বড়ুয়ার ২৮ তম প্রয়াণ দিবস তার গ্রামের বাড়ীতে অনুষ্টিত হয়। উল্লেখ্য, সন্ত্রাসীরা ৯২ সালের ২৩ অক্টোবর রাত ১২টার সময় মধ্যযুগীয় কায়দায় জ্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। আজও সেই সুন্দর মনের মানুষটিকে এলাকাবাসী স্মরণ করে যাচ্ছে। গত ২৪ অক্টোবর শনিবার সকালে সেই মহান ব্যক্তিত্ব সুদর্শন বড়ুয়ার স্মৃতি স্মরণে স্থানীয় যুবলীগ উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কায়সার উদ্দিন চৌধুরী,চন্দনাইশ উপজেলা আ;লীগের যুগ্ন সম্পাদক ও দক্ষিনজেলা যুবলীগের সহ সভাপতি মাহাববুর রহমান চৌধুরী, মাহমদুর রহমান বাবুল, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম চৌধুরী ,বেলাল হোসেন, এসএম মোর্শেদ ,অজয় দত্ত, সন্চিতা বড়ুয়া, যুবলীগ নেতা সুজিত বড়ুয়া, মুছা চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান চৌধুরী, ওমর ফারুক চৌধুরী ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম,পৌর আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক শিরিণ আক্তার প্রমুখ। এর আগে যুবলীগ ,ছাত্রলীগের নেতৃবর্গ প্রয়াত সুদর্শন বড়ুয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited