শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৫:১৬ পিএম, ২০২০-১০-২৪
চন্দনাইশ উপজেলায় প্রতি বছরের ন্যায় এবছর ও কোভিড ১৯ এর কারনে সীমিত আকারেঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে
বিশ্ব মানবতার মুক্তির অনন্য দিশারী, রহমাতুল্লিল আলামীন, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা (দ:) এর পৃথিবীতে শুভ আগমনে চন্দনাইশে হযরত শাহ আমিনুল্লাহ জুলুস কমিটি উদযাপন পরিষদের এর ব্যবস্থপনায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন করা হয়েছে। এতে নবী প্রেমিক প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহনে আজ ( ২৪ অক্টোবর) শনিবার সকালে জশনে জুলুছ হযরত আমিনুল্লাহ শাহ মাজার শরীফ থেকে গাছবাড়িয়া, খাঁনহাট, নয়াহাট,চন্দনাইশ পৌরসভা দিয়ে পুনরায় মাজার শরীফের মাঠে এসে শেষ হয়। পরে গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভার সাবেক সভাপতি জাহাগীর মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, পূর্ব ছৈয়দাবাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম আনছারী, মক্কা আওয়ামী ফাউন্ডেশন সৌদি আরবের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভার সাবেক সাধারন সম্পাদক বেলাল উদ্দীন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিনের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট নেতা আলহাজ্ব সোহেল উদ্দীন আনচারী, আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ পৌরসভার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর, জুলুস কমিটির আহবায়ক মাওলানা ছৈয়দুল হকসহ জুলুস উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা,ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই বক্তারা বলেন, রাসূল করিম (দ:) এর পৃথিবীতে আগমন ছিল মানবতার মুক্তির জন্য। মহান আল্লাহর পরিপূর্ণ ধর্ম দ্বীন ইসলামকে রাসূল করিম (স.) এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানবতার মুক্তির জন্য রাসূল (স.) অগ্রদূত হিসেবে কাজ করেছেন। পবিত্র কোরআন ও হাদিস শরীফ চর্চার মাধ্যমে দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য তিনি আমাদের কাছে রেখেগেছেন। মহান রবিউল আউয়াল মাস ও ঈদে মিলাদুন্নবী (স.) পালনের মাধ্যমে দ্বীন ইসলামের অনুসারিদের আলোকিত জীবনের অধিকারী হতে হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited