চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী 

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৭:০২ পিএম, ২০২৫-০৮-১৯

রাঙামাটিতে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে রাঙামাটি শহরে বর্ণাঢ্য র‌্যালি করেছে করেছে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম-বিষয়ক সহ-সম্পাদক সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আবু নাসের এর সঞ্চালনায় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন সাকু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম-বিষয়ক সহ-সম্পাদক সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনের উত্তরসূরী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীতে রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতা হিসেবে দেখছেন দেশের আপামর জনসাধারণ।

দেশের সাধারণ মানুষ মনে করছে দেশীয় রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারেক রহমানের ভুমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য সাফল্যকে সামনে রেখে সাধারণ জনগণের প্রত্যাশা তারেক রহমান নেতৃত্বে এসে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন।
দীপেন দেওয়ান বলেন, জনগণ যদি তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তবে জাতীয় অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়ন, দুর্নীতি দমন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেন।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, দলীয় ভেতরের বিভক্তি ও অভ্যন্তরীণ দ্বন্ধ দূর করে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। তাই সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভূলে সংগঠনের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে এনে সংগঠনকে গতিশীল ও জনমুখী সংগঠনে রূপান্তর করতে হবে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাড. দীপেন দেওয়ান।
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর