শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:০৭ পিএম, ২০২৫-০৭-২৯
২০২৪ সালে সংঘঠিত ঐতিহাসিক জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সোমবার দুপুরে নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনসাইট একাডেমির শারিয়াহ কমপ্লায়েন্স এর পরিচালক এবং পশ্চিম খুলশীস্থ মসজিদে বিলালের সন্মানিত খতিব মুফতি হোসাইন আহমদ সাকিব। বক্তৃতা প্রদানকালে তিনি বলেন, “অত্যাচার বা নিপীড়ন হঠাৎ করেই সৃষ্টি হয় না। এর মূল কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। ইসলামে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ—এই দুই দায়িত্বই অপরিহার্য।”
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, প্রক্টর ও সিআইইউ বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, সহকারী অধ্যাপক সায়ীদ হাসান, প্রভাষক তানভীর আহমেদসহ প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পাশাপাশি ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র সকল হতাহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited