চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৩০ টাকায় পেঁয়াজ কিনতে ভিড়

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৭ পিএম, ২০২০-১০-২১

৩০ টাকায় পেঁয়াজ কিনতে ভিড়

চট্টগ্রাম নগরের আটটি স্পটে চিনি, ডাল, সয়াবিন তেলের সঙ্গে ৩০ টাকা দরে পেঁয়াজও বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব জায়গায় অন্যান্য পণ্যের চাইতে পেঁয়াজ কিনতেই বেশি ভিড় করছেন সাধারণ ক্রেতারা। সরেজমিন গিয়ে দেখা যায়, খুচরা বাজারে ভারতীয় ও দেশি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। নগরের আটটি স্পটে টিসিবি পেঁয়াজের সঙ্গে চিনি, ডাল, সয়াবিন তেল বিক্রি করলেও ক্রেতাদের মধ্যে পেঁয়াজের চাহিদা বেশি। বুধবার (২১ অক্টোবর) সকালে টাইগার পাস এলাকায় ট্রাকে করে খাদ্যপণ্য বিক্রি করতে দেখা যায় টিসিবির কর্মীদের। এ সময় নিম্নআয়ের অর্ধশতাধিক মানুষকে কমদামে এসব খাদ্যপণ্য ক্রয়ের জন্য অপেক্ষা করতে দেখা যায়। জেসমিন আরা নামের এক গৃহকর্মী জানান, তাদের পক্ষে বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনে খাওয়া সম্ভব নয়, তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এক কেজি পেঁয়াজ কিনেছেন ৩০ টাকায়। টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম শহরে আটটি ট্রাকে পেঁয়াজসহ টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আনোয়ারা, মিরসরাই ও খাগড়াছড়িতে তিনটি ট্রাক পাঠানো হয়েছে। তিনি বলেন, পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি করে কিনতে পারবেন। এছাড়া মশুর ডাল ও চিনি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর