শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৯ পিএম, ২০২০-১০-২১
চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ২০ হাজার ৩৫৫ জন। গত ২৪ মৃত্যুবরণ করেনি কেউ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৮টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৯২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৪০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৮ জন, বিআইটিআইডিতে ১৬ জন, চমেক ল্যাবে ২১ জন এবং সিভাসু ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৯টি নমুনা পরীক্ষা করে ১৯ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ৪টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯০৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৩ জন এবং উপজেলায় ৫ জন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited