শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১৩ পিএম, ২০২৫-০৭-০৮
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন ছালেহ নুর কলেজর ছাত্র বোরহান উদ্দিন সাগর (১৯) এইবারের এইচএসসি পরীক্ষার্থী।শিডিউল অনুযায়ী গতকাল ৭ই জুলাই সোমবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন একই উপজেলার জিরি ইউনিয়নের খলিল-মীর ডিগ্রী কলেজর পরীক্ষা কেন্দ্রে।
পরীক্ষার্থী বোরহান উদ্দিন সাগর বলেন,অন্ধকার আচ্ছন্ন আমার হল রুম, একটি মাত্র বাল্ব আলোর জন্য জানালা খুলতে গেলে জানালার সাথে থাকা সাপ আমার হাতে কামড় দেয়।এরপরও আমি পরীক্ষা দিতে চাইলে পরীক্ষার পর্যবেক্ষক ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষক বলেন, পরবর্তীতে পরীক্ষা দেবার সুযোগ থাকবে, তুমি আগে হাসপাতালে যাও।আশ্বাস পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে পুনরায় পরীক্ষার হলরুমে প্রবেশ করে পরীক্ষা দিতে থাকি। তখন পরীক্ষা শেষ হবার ১৫মিনিট বাকী।
পরীক্ষার নির্ধারিত সময় শেষ হবার সাথে সাথে কর্তপক্ষ আমার খাতাটি নিয়ে নেয়।আমি অনুরোধ করলে, বলেন বোর্ডের নির্দেশ নাই।এমসিকিউ সম্পন্ন করতে পারলেও সৃজনশীল লিখতে পারি নাই। বর্তমান সে (সোমবার রাত ১০টা) পটিয়া হাসপাতালের ৩ তলায় (৩নং বেডে) চিকিৎসাধীন আছে।
কর্তব্যরত চিকিৎসক ডা,নওশদ বলেন, সাপে কামড়ানো এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন।তাকে ২৪ঘন্টা অবজারভেশনে রাখা হবে। সাপে কাটার প্রাথমিক লক্ষণ দেখে চিকিৎসা সেবা দেয়া হবে।
খলিল মির ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন বলেন,হাসপাতাল হতে সে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বেলা ১২টা৩০মিনিটে কেন্দ্রে ফিরে আসলে তাকে মানবিক কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা দেবার সুযোগ দেয়া হয়।পরীক্ষায় অংশগ্রহণ করে সে যথাসময়ে খাতা জমা দেন।শিক্ষা বোর্ডের আইনের বাহিরে আমাদের কিছুই করার নাই। যার ফলে তাকে অতিরিক্ত সময়ে পরীক্ষা দেবার সুযোগ নাই।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited