শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:০৮ পিএম, ২০২০-১০-২০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে উপজাতীয় দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে আধাঘন্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বাঘাইছড়ি পৌরসভাধীন বাবু পাড়া এলাকায় সংগঠিত এই সশস্ত্র হামলায় রিপন চাকমা (৩০)নামে একজন নিহত হয়েছে বলে বাঘাইছড়ি থানা পুলিশ নিশ্চিত করেছে। নিহত যুবক সংস্কারপন্থী জেএসএস(এমএন) লারমা গ্রুপের সক্রিয় সদস্য এবং পিসিপি’র বাঘাইছড়িস্থ কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলো বলে জানাগেছে। স্থানীয়রা জানিয়েছে, বেলা দুইটার সময় বাঘাইছড়ি বাবুপাড়া এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা বাবুপাড়া এলাকার চারদিকে ঘিরে ফেলে। এসময় সংস্কারপন্থী জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়লে উভয়পক্ষই সশস্ত্র হামলায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় বিজিবি ও থানা পুলিশের যৌথটিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিমের একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited