শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৬:৪৫ পিএম, ২০২৫-০৬-১৮
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলাতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরণশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় দিন ব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৭ই জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: আহসানুল হোক চৌধুরী, রাঙ্গামাটি অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মো: রিয়াজ উদ্দিন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: সফিউল আলম, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া।
বক্তারা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপের কথা উল্লেখ করে স্বল্প পুঁজিতে অধিক মুনাফা অর্জনের পরামর্শ দেন কৃষকদের।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited