শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:০২ পিএম, ২০২০-১০-২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ড্রাইভিং কারের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী শামসুল হকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল হকের বয়স ৫৫। তার বাড়ি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বখতেয়ার ফকির বাড়িতে।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শোভন দাস প্রাইভেট কারে ড্রাইভিং শিখছিলেন চবি ১ নম্বর সড়কে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার ড্রাইভিং কার উল্টো দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা চালকসহ ৪ জন আহত হন।
এদের মধ্যে শামসুলের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেল ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চবি পুুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুর রহিম বলেন, দুপুরে রেলগেইট এলাকায় সিএনজি-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন। একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যায় তিনি মারা গেছেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited