শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৭:৩৯ পিএম, ২০২০-১০-১৯
চন্দনাইশ গাছবাড়িয়াস্থ ফুলকলিরস্বত্ত্বাধিকারী মো.জমির উদ্দীনের ছোট ভাই ইতালি প্রবাসী ইঞ্জিনিয়ার ওবাইদুল করিম এরশাদের মাগফিরাত কামনায় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ (অক্টোবর) বিকাল ৩ টা হতে গাছবাড়িয়াস্থ দুর্লভ পাড়া জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন আহমুদুর রহমান, , মো.সরেওয়ার আহছান, কাজী আকবর হোসেন, মোবাশ্বের হোসেন, মো.লাভলু, মো.রবিউল হোসেন, কাজী আবদুল্লাহ, টিপু সুলতান, মাঈনুদ্দিন বাবর প্রমুখ। জানা যায়, জীবনের তাগিতে ইতালি রোম শহরে পাড়ি জামান ওবাইদুল। দীর্ঘদিন পরে দেশে আসার জন্য বিমানের টিকেট, লাগেজসহ যাবতীয় সকল কিছু প্রস্থুতি করে রেখেছেন তিনি। শুধু প্রতীক্ষা ছিল তার, কবে ফিরবেন দেশে, কখন দেখবেন প্রিয়জনদের মুখ, কবে দেখবেন তার একমাত্র শিশুকন্যার মুখ। নিয়তির কি খেলা, প্রতীক্ষার অবসান হয়েছে ঠিকই কিন্তু সেটা না ফেরার দেশে। গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১ টার সময় রোম শহরের নিজ বাসায় ষ্ট্রোক করে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে ও এলাকায়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited