শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৫১ পিএম, ২০২৫-০৫-২৫
মামুনুর রশিদ সেলিম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নে রফিকাবাদে অবস্থিত রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের মৃত্যুতে বিদ্যালয়ের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৪ মে) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পি.পি কে.আর.এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সুমন শর্মা, উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য কে.আর.এম সরফুদ্দীন মাহমুদ চৌধুরী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইউনুচ মিয়া'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরম কান্তি দাশ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শহিদুল ইসলাম চৌধুরী শাবু, চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট এমরানুল হাসান চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আবু সৈয়দ, আলমশাহ পাড়া খাতিজাতুল খুবরা বালিকা মাদ্রাসা'র শিক্ষক হাফেজ এনামুল হক, বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী কাজী মহিউদ্দিন, অভিভাবক জসিম উদ্দিন লিটন, সাবেক অভিভাবক প্রতিনিধি সদস্য কামাল উদ্দিন প্রমুখ।
শোকসভায় মরহুম আজিজুর রহমানের পুত্র হোসাইন রিয়াজ রহমান বিশেষ বক্তব্য প্রদান করে বিদ্যালয়ের প্রতি মরহুমের আবেগ ও আন্তরিকতা তুলে ধরেন।
শোকসভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুর রহমান দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষাগতা করেছিলেন সততার সাথে। তিনি বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে কে রফিক বিন চৌধুরী'র হাত ধরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বেশ অবদান রেখেছেন যা স্বরনীয় হয়ে থাকবে।
শোকসভায় প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের স্মরণে শোকবানী পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রহিমা আক্তার, শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন নুরুন্নেছা আক্তার, সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয়ের অতিথি শিক্ষক নাদিয়া আক্তার প্রমুখ।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited