শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩১ পিএম, ২০২০-১০-১৮
ভারত ও দেশি পেঁয়াজের পর এবার চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা দাম নেওয়া হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, টিসিবির ট্রাকের পেছনে মানুষের লম্বা লাইন। চিনি, ডাল, সয়াবিন তেলের চেয়ে পেঁয়াজের চাহিদাই বেশি।
জামালখানে টিসিবির পেঁয়াজ কিনতে আসা মো. আসাদুজ্জামান জানান, খুচরা দোকানে ছোট ছোট দেশি পেঁয়াজ ৯৫-১০০ টাকা চাইছে। টিসিবির ট্রাক থেকে কিছুদিন ভারতের পেঁয়াজ কিনেছি। এখন বড় বড় চীনা পেঁয়াজ কিনছি। ঝাঁজ কম হলেও পেঁয়াজইতো!
আরেকজন ক্রেতা বলেন, পেঁয়াজের পাশাপাশি সরকার টিসিবির ট্রাকে ৩০ টাকায় আলু বিক্রি করলে ভালো হতো।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, চট্টগ্রাম শহরে ৮টি ট্রাকে পেঁয়াজসহ টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আনোয়ারা, মিরসরাই ও খাগড়াছড়িতে ৩টি ট্রাক পাঠানো হয়েছে। চীনা পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে।
তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্যজেলা সদর ও উপজেলাগুলোর ডিলারদের পর্যায়ক্রমে টিসিবির পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited