শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫৯ পিএম, ২০২৫-০৪-২১
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় র্যাবের পৃথক তিনটি অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৩জন'কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের চান্দগাঁও থানার ইস্পাহানী শ্রমিক কলোনীর নূর মোহাম্মদের ছেলে মোঃ মহিন (২২), হাটহাজারী থানার উত্তর মেখল এলাকার মৃত আবুল ওহাবের ছেলে মোঃ আবুল মজিদ (৩৩), রাউজান থানার হলদিয়া এলাকার মৃত নোয়া মিয়া সারেং এর ছেলে মোঃ ফোরকান কোম্পানী (৫৫)।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অস্ত্র মামলার ওয়ারন্টেভুক্ত পলাতক আসামি মোঃ মহিন'কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কনভেনশন এলাকা হতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। অপরদিকে হাটহাজারী থানার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আবুল মজিদ'কে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা হতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের রাউজান থানার পরিবেশ সংরক্ষণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফোরকান কোম্পানী'কে চট্টগ্রামের রাউজান থানার বাস ষ্টেশন এলাকা হতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এ মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে।
সোমবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited