শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৪:৪৮ পিএম, ২০২০-১০-১৪
সীতাকুণ্ডে পুকুরঘাটে মো.বেলাল হোসেন(১৭) নামে এক কিশোরের গলায় গামছা পেচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। সে লক্ষ্মীপুর জেলার চান্দগঞ্জ থানার কল্যাণপুর গ্রামের মোসলেহ উদ্দীনের ছেলে।
বেলালের বড় ভাই কবির হোসেন জানান, গত মঙ্গলবার রাত ১০টায় পৌরসভাস্হ হোটেল কিছুক্ষণের বয় মোঃ বেলাল হোসেন (১৮) কাজ শেষ করে বাসায় আসে। এরপর সে ফোনে মা বাবার সাথে উচ্চস্বরে কথা বলে তাকে জানায় গোসল করতে যাচ্ছে। এক ঘন্টার পরও সে বাসায় না আসায় কবির খুঁজতে বের হলে এক লোক তাকে বলে (সাড়ে ১০টা) ঘাটলায় তার ভাই বেলাল ফাঁসিতে ঝুলে আছে। শুনে দৌঁড়ে কাছে গিয়ে দেখে তার ভাই ঘাটের ছাউনির আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে।
স্থানীয়রা জানায়, বেলাল ও কবির বায়তুশ শরফ কমপ্লেক্সের ৩য় তলায় ভাড়া থাকতো। গত ৩ মাস ধরে বেলাল পৌরসভাস্হ উত্তর বাইপাশ টেকনো সিএনজি পেট্রোল পাম্পের পূর্ব পাশে হোটেল কিছুক্ষণে বয়ের চাকরি করতো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি নামিয়ে থানায় নিয়ে যায়।
এদিকে হোটেলের মালিক আবু তাহের ও দোকানের অন্যান্য কর্মচারীরা বলেন, বেলালের মা-বাবা প্রায় সময় তাকে টাকার জন্য চাপ সৃষ্টি করতো বিধায় সে মানসিক মানসিক টেনশনে থাকতো। সে খুব শান্তশিষ্ট ছেলে ছিল।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited