শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৩ পিএম, ২০২০-১০-১৪
ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
নিষেধাজ্ঞা জারির প্রথম দিনেই মাঠে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় নগরের ফিশারীঘাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোনো অনিয়ম দেখা না গেলেও পরে নগরের বিভিন্ন বাজারে চালানো হয় অভিযান।
এসময় দুই ব্যবসায়ীকে জরিমানা এবং ২০ কেজি ইলিশ ও ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, ফিশারীঘাটে কোনো ইলিশ পাওয়া যায়নি৷ এছাড়াও কোনো ধরনের অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিতে আসেনি৷ তবে মোমিন রোডে অস্থায়ী খুচরা বাজারে একজন ব্যবসায়ীকে ইলিশ বিক্রির দায়ে জরিমানা করা হয়। এছাড়া রিয়াজউদ্দিন বাজারে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে আরও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আগামি ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited