শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩১ পিএম, ২০২০-১০-১৪
আড়তে আলুর দাম কমছে। কয়েকদিন আগে যে আলু রিয়াজউদ্দিন বাজারের আড়তে বিক্রি হয়েছে ৪৪ টাকা, সেই আলু এখন ৪০ টাকা।
তবে কয়েকশ’ গজের মধ্যে খুচরায় সেই আলু বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রিয়াজউদ্দিন বাজারের আলুর আড়ত ও খুচরা বাজারে এমন চিত্র দেখা গেছে।
কুমিল্লা বাণিজ্যালয়ের হারিছ খান বলেন, বুধবার ভোরে আমাদের আড়তে মুন্সিগঞ্জ থেকে ২৭৮ বস্তায় ৫১ টন আলু নেমেছে। মানভেদে ৩৮-৪০ টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, আলুর দাম যখন বাড়ছিল তখন বেচাকেনাও ছিল বেশি। এখন দাম কমছে, ক্রেতা কম।
তিনি জানান, যে কেউ আড়ত থেকে ৫০-৬০ কেজির বস্তা পাইকারি দামে কিনতে পারে। তাকে বস্তাপ্রতি ১০ টাকা আড়তদারি, ২০ টাকা লেবার চার্জ দিতে হবে।
একজন আড়তদার বলেন, গত সপ্তাহে হিমাগারে আলুর দাম বেশি থাকার সময় রিয়াজউদ্দিন বাজারের ১৬টি আড়ত মিলে আলু আসতো ৫-৬ ট্রাক। গত কয়েকদিন ধরে আসছে ১৩, ১৭, ২১ ট্রাক। সরবরাহ বেড়েছে।
মুন্সীগঞ্জের আলু বেপারী আমিন শেখের সঙ্গে কথা হয় মামুন ট্রেডার্সে। তিনি জানান, হিমাগার খোলার পর আলু বিক্রি হয়েছিল ২২ টাকা। সেই আলু গত সপ্তাহে হিমাগারে বিক্রি হয়েছিল ৪৩ টাকা। গতকাল বিক্রি হয়েছে ৩৭ টাকা। আমরা আড়তে এনে বিক্রি করছি ৩৮-৩৯ টাকা।
তিনি জানান, আলুর অনেক ভ্যারাইটি আছে। হিমাগার থেকে আমরা কাগজই কিনি। এরপর ভাগ্যে যা থাকে। তবে এবারের মতো আলুর দাম কখনো দেখিনি। মাসখানেকের মধ্যে নতুন আলু বাজারে আসবে।
কুসুমপুরা বাণিজ্যালয়ের অমিত পাল জানান, কয়েক যুগ ধরে আলুর আড়তে আছি। এবারই রেকর্ড দাম দেখলাম আলুর।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএস নাজের হোসাইন বলেন, নানা কারণে আলুর মজুদ ফুরিয়ে আসছে। করোনার প্রথম ঢেউ আঘাত হানার সময় ত্রাণ বা সহায়তা হিসেবে চাল, ডালের সঙ্গে প্রচুর আলুও বিতরণ করা হয়েছে। এসময় অনেক আলু পচে গেছে, অপব্যবহার হয়েছে। পাশাপাশি বন্যার কারণে আলু চাষে দেরি কিংবা ফসলের ক্ষতি হয়েছে। এখন হিমাগারের আলুই ভরসা। সেখানে নজরদারি বাড়াতে হবে। কৃষি বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলু আমদানি বা ন্যায্যমূল্যে টিসিবির ট্রাকে আলু বিক্রির উদ্যোগ নিতে হবে সরকারকে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited