শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৬:৫৩ পিএম, ২০২০-১০-১২
আসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের জনগণের সর্বস্তরের মনোনীত পদপ্রার্থী সমাজসেবক, ব্যবসায়ী এনামুল হক বাবুল সওদাগর মোরগ প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। মানুষের বুক ভরা ভালবাসা, অকুতোভয় ভালবাসা পেয়ে তিনি মুগ্ধ। এলাকাবাসীরা অকুন্ঠ ভালবাসা যেন তার আগামীর স্বপ্ন। মেম্বার প্রার্থী এনামুল হক বাবুল সওদাগর প্রচার-প্রচারণা ও গণসংযোগে যেখানে সামিল হচ্ছেন সেখানে মানুষের গণজোয়ার সৃষ্টি হতে দেখা দিয়েছে । সাধারণ ভোটাররা তাকে মোরগ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি ও দিচ্ছেন। এলাকার বাসিন্দা আবু হানিফ জানান, আমরা সবাই একজোট হয়েছি, আমরা সকল পাড়া মহলার লোক ঐক্যবদ্ধ হয়েছি। আগামী নির্বাচনে মেম্বার পদে আমরা মোরগ মার্কায় বাবুল সওদাগরকে বিজয়ী করব ইনশাল্লাহ। আমাদের এলাকায় বাবুল সওদাগর একজন সৎ ও যোগ্য ব্যক্তি।
মেম্বার প্রার্থী এনামুল হক বাবুল সওদাগর জানান, আমি আপনাদের ভালবাসা চাই,সমর্থন চাই, দোয়া চাই। জনগণের অকুতোভয় ভালবাসা, আন্তরিকতা দেখে সত্যিই মুগ্ন হচ্ছি। এলাকাবাসীরা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আপনি মেম্বার প্রার্থী এনামুল হক বাবুল নির্বাচনে জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদি? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান,সাংবাদিক ভাই দেখেন,দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছি, জনগণের সেবা করব,জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো। এলাকার স্বপ্ন ও প্রত্যাশা পূরণের জন্য মেম্বার পদে নির্বাচন করছি। প্রচারণা কালে ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণের গণরায়ে আগামী ২০অক্টোবর নির্বাচনে মেম্বার পদে আমাকে মোরগ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মেম্বার প্রার্থী এনামুল হক বাবুল লোহাগাড়ার ৬নং ওয়ার্ডের মানুষের ভালবাসা, দোয়া, সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited