শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:২৮ পিএম, ২০২০-১০-১১
আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী,সমাজসেবী ও নারীনেত্রী মুন্নী বড়ুয়া কলম প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। প্রচার-প্রচারণায় সাড়া পাচ্ছেন ব্যাপক ভাবে। সাধারণ ভোটাররা তাকে পছন্দের প্রতীক কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতিও দিচ্ছেন। এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে ও নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করতে চান মুন্নী বড়ুয়া। তিনি আধুনগর মছদিয়া বড়ুয়া পাড়া এলাকার ম্যানেজার অজিত বড়ুয়ার সহধর্মিণী। আধুনগরে ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী মুন্নী বড়ুয়া জানান,আমি বিগত দিনে এলাকার নারীদের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচিত হলে এলাকার নারীদের স্বাবলম্বী করতে এবং এলাকার উন্নয়নে কাজ করব। আপনি মুন্নী চৌধুরী মহিলা মেম্বার পদে নির্বাচিত হবেন বলে কতটুকু বিশ্বাসী? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান,আমি বিগত দিনে মানুষের যেকোন ডাকে সাড়া দিয়েছি । এলাকার নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়েছি। তাই এলাকার মানুষ আমাকে তাদের সেবা করতে কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মহিলা মেম্বার প্রার্থী মুন্নী চৌধুরী আধুনগরের ১,২,৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া,সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited