চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে ৫’শ শীতার্তের কম্বল বিতরণ

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৭:৫৯ পিএম, ২০২৫-০১-২৮

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে ৫’শ শীতার্তের কম্বল বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি শহরের প্রায় ৫শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
 
রাঙামাটি জেলা মহিলাদলের সভানেত্রী নূর জাহান বেগম পারুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাছির, জহির আহমেদ সওদাগর, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, ২৯৯নং আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমুখ।
 
জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন ও পৌর মহিলাদলের সভানেত্রী রোজি আক্তারসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশ স্বাধীন হতো না। তিনিই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের প্রতি আমরা ঋণী। জিয়াউর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশ নামক রাষ্ট্রে গণতন্ত্রের বিকাশ ঘটতো না। 

গণতন্ত্র নামক শান্তির বাহক জিয়াউর রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে জনমানুষ তথা দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। দেশের চলমান চরম শীতের এই সময়ে পাহাড়ের শীতার্ত মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তারা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর