চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডাকাত-সন্ত্রাসমুক্ত ঈদগড়-ঈদগাঁও সড়কের দাবিতে রামু ছাত্রলীগের মানববন্ধন 

রামু প্রতিনিধি :    |    ০৯:৪০ পিএম, ২০২০-১০-১০

ডাকাত-সন্ত্রাসমুক্ত ঈদগড়-ঈদগাঁও সড়কের দাবিতে রামু ছাত্রলীগের মানববন্ধন 

 

 

 কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশনায় রামু উপজেলা ছাত্রলীগনেতা ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সভাপতি মোঃ মোয়াজ্জম মোর্শেদ এলএলবি এর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ রামু উপজেলা শাখার নেতাকর্মীরা রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাত-সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের স্বীকার রামুর ঈদগড় ইউনিয়ন এর বাসিন্দা ও ঈদগাঁ ফরিদ আহমেদ কলেজের মেধাবী ছাত্র ও জনপ্রিয় উদীয়মান কণ্ঠশিল্পী জনি দে রাজ এর খুনিদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে "ডাকাত-সন্ত্রাস মুক্ত ঈদগড়-ঈদগাঁও সড়ক চাই" শিরোনামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আজ ১০ অক্টোবর দুপুর ১ টায় ঈদগাহ বাসস্ট্যান্ডে আরকান সড়কে    এ মানববন্ধনে রামু উপজেলার বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতাকর্মী ও রামু কলেজ, ঈদগাঁ ফরিদ আহমেদ কলেজসহ রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত ও সাবেক শিক্ষার্থীরা "ডাকাত-সন্ত্রাস মুক্ত ঈদগড়-ঈদগাঁও সড়ক চাই" লেখা ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। 
মানববন্ধন ও সমাবেশের অংশগ্রহণকারীদের পক্ষ হতে বক্তব্যে রামু উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মোয়াজ্জম মোর্শেদ বলেন, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকে শোষণ ও অন্যায়ে বিরুদ্ধে সংগ্রাম করে শোষিত ও নিপিড়ীত মানুষের পক্ষে কাজ করে গেছেন। তাঁরই হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার আদর্শে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। সে মহান আদর্শের সৈনিক বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী সমগ্র বাংলাদেশে  সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করে আসছে। রামুর ঈদগড়-ঈদগাঁহ সড়কে আমাদের ভাই জনপ্রিয় মেধাবী ছাত্র জনি দে রাজকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।  আমরা রামু উপজেলা ছাত্রলীগ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই নৃশংস হত্যাকান্ডের অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ডাকাত ও সন্ত্রাসমুক্ত ঈদগড়-ঈদগাঁ সড়কের দাবী জানাচ্ছি। 
সেইসাথে তিনি ডাকাত-সন্ত্রাস মুক্ত ঈদগড়-ঈদগাঁও সড়ক করতে রামু-কক্সবাজারের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে  সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা ও প্রশাসনকে তথ্য  দিয়ে সহযোগীতা করার আহবান জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মানব বন্ধন ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর