চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে ধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গ্রীণ ভয়েস’র প্রতিবাদী মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৫:২২ পিএম, ২০২০-১০-০৮

খাগড়াছড়িতে ধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গ্রীণ ভয়েস’র প্রতিবাদী মানববন্ধন

খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ সারাদেশে নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদী মানববন্ধন এবং দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মাটিরাঙ্গা আমতলী ইউনিয়ন ছাত্রলীগের ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী পৃথকভাবে উদযাপিত করা হয়েছে। 
বুধবার(৭ই অক্টোবর ২০২০খ্রিঃ) সকাল সাড়ে ৯টায় গ্রীণ ভয়েস জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ভয়েস’র খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চারু বিকাশ ত্রিপুরার স ালনায় পার্বত্য চট্টগ্রাম অ ল’র সিনিয়র সহ-সভাপতি প্রাচুর্য চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি সীমা মারমা, সাংগঠনিক সম্পাদক নিশি ত্রিপুরা। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’র খাগড়াছড়ি জেলা সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা, টিআইবি-খাগড়াছড়ি সনাকের ইয়েস সহ-দলনেতা মো: মেহেদি হাসান সোহাগ, স্থানীয় প্রতিবাদী নারী ‍সুমাইয়া আক্তার। এসময় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে যেভাবে নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে এতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। পাবর্ত্য চট্টড়্রামসহ সারাদেশে নারী ধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।
এদিকে সারাদেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন নারীর প্রতি সহিংসতা বন্ধে ও এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়ন শাখার ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বুধবার(৭ই অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখ স্থানে আমতলী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের আয়োজনে এ ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমতলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো: মহসিন, যুগ্ন আহবায়ক সৈকত মাহমুদ, বড়নাল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: সোহাগ, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা ও প্রচার সম্পাদক শামিম হোসেন ছাড়াও আমতলী ও বড়নাল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মো: আবু তালেব ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে আমাদের প্রত্যেকটি ইউনিয়নেও কমিটি রয়েছে। আমরা আমাদের নেতা-কর্মীদের বলছি, যেখানে ধর্ষক, ইভটিজার দেখবেন সেখানে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। তিনি আরও বলেন, আমরা মা বোনদের অনুরোধ করবো তারা যদি কোথাও কোনো হেনস্তার শিকার হয়, ধর্ষণের শিকার হয় তাহলে যেন ছাত্রলীগের নেতাকর্মীদের জানান। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে। আমরা ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে অত্র ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর