শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৩:১১ পিএম, ২০২০-১০-০৭
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ বাস স্টেশন এলাকায় নয়টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। বুধবার ভোররাতে এই দূর্ঘটনার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে ক্ষতিগ্রস্থ নয়জন ব্যবসায়ি।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কোনোকিছুই আর রক্ষা করতে পারা যায়নি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা জানিয়েছেন, আগুনে অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে তাদের।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোররাত চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতের শেষ সময়ে সংগঠিত এই অগ্নিকান্ডের সময় আশেপাশের সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলো। এসময় দোকানের ভেতরে থাকা জ¦ালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে মুহুর্তের মধ্যেই আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। এতে করে ঘটনাস্থলের একটি মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান,সেলুন, লাইব্রেরী, টেইলার্স, হোমিও প্যাথিক, পানের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানসহ মোট নয়টি দোকান আগুনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, একটি মুদি দোকানের ভেতরে মিটার সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসলেও দোকানগুলোর মধ্যে জ¦ালানী গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে সংশ্লিষ্ট্য ব্যবসায়িদের সাথে আলাপ করে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, সদর উপজেলা চেয়ারম্যান রোমান, স্থানীয় পৌর কাউন্সিলর, সেনাবাহিনীর সদস্যগণসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় স্থানীয়রা অভিযোগ করেন, ভোররাত চার টার সময় আগুন লাগার সাথে সাথেই বিদ্যুত বিভাগের জরুরী নাম্বারে কল করে বিদ্যুত সংযোগ বন্ধের অনুরোধ জানালেও আধাঘন্টা পর্যন্ত সংযোগ বন্ধ করেনি বিদ্যুত বিভাগ।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited