শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪২ পিএম, ২০২০-১০-০৫
চট্টগ্রাম থেকে নাজিরহাট সেকশন লাইন পরিদর্শন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমানের নেতৃত্বে মোটর ট্রলিযোগে ঝাউতলা, ষোলশহর, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, ফতেয়াবাদ, হাটহাজারী, সরকার হাট, নাজির হাট রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইন ব্রিজ-কালভার্ট পরিদর্শন করা হয়। পরে নাজিরহাট রেল স্টেশনে যাত্রী কল্যাণ সমিতির সঙ্গে তারা মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পরিদর্শনকালে সাদেকুর রহমানের সঙ্গে ছিলেন ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিটিও চট্টগ্রাম স্নেহাশীষ দাশ গুপ্ত, এসিও মো.আওলাদ হোসেন, এসএসএই মোহাম্মদ সাইফুল্লাহ, মো. ফারুক হোসেন, টিআই এনামুল হক সিকদার, আরএনবি এএসআই মোহাম্মদ শওকত হোসেন। এসময় রেল লাইনের কোনো সমস্যা আছে কি-না তা পরীক্ষা করা হয়। এ ছাড়া সেকশন লাইন তদারকি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited