চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে মিষ্টিতে তেলাপোকা : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৬:৪২ পিএম, ২০২০-১০-০৫

হাটহাজারীতে মিষ্টিতে তেলাপোকা : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের ঘোষ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। 
সোমবার(০৫ সেপ্টেম্বর)বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এ অভিযানে নের্তৃত্ব দেন।
সূত্রে জানা যায়, দীর্ঘ দিনের পোড়া তেল দিয়ে বেকারি সামগ্রী তৈরি ও তাদের প্রতিষ্ঠানে বিক্রীর জন্য রাখা মিষ্টিতে তেলাপোকা পাওয়ায় ঘোষ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেকারিতে পোড়া তেল দেখতে পেয়ে, এটা কেন রাখা হয়েছে জানতে চাইলে বেকারির লোকজন জানায়, আগুন জ্বালানোর জন্য তা রাখা হয়েছে। পরে পোড়া তেল গরম কেন জানতে চাইলে বলে, চুলা থেকে নামিয়েছে তাই। ‘আগুন জ্বালানোর জন্য রাখলে দোকানের পেছনে ডাস্টবিনে লুকালোর কারন জানতে চাইলে তারা জানায়, এটা ভুল হয়েছে। মিষ্টিতে তেলাপোকা পড়ে থাকার বিষয়ে বেকারির লোকজনের বক্তব্য, এটাও ভুল হয়েছে।’এসব অপরাধের দায়ে ঘোষ বেকারিকে উক্ত ৩০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন অভিযানে সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার,চট্টগ্রাম জেলার ফুড ইন্সপেক্টর ও র‌্যাব-৭ সিপিসি-২,হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক হাটহাজারী ক্যাম্পের পরিচালনায় উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাটহাজারী পৌরসভার বাসষ্টেশনের খাজা বেকারিকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা,আব্বাসিয়াপুল এলাকার বি বাড়িয়া বেকারি কে ৩ লক্ষ টাকা,স্বপ্ন কনজিউমার প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং রোডস্থ জিমি ফুডসকে ১৭ লক্ষ টাকা সহ ৪টি প্রতিষ্ঠান কে মোট ২৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর