শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ১২:২৪ পিএম, ২০২০-০৯-৩০
পটিয়ায় এক যুবককে এক মাসের কারাদন্ড ও ৫ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার পটিয়া পৌর সদরের সবুর রোড ও ষ্টেশন রোডে এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ। জানা যায়, মুখে মাস্ক না থাকা ও রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় পৌর সদরের ৪নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ আবিদুল ইসলাম (১৮) কে এক মাসের বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মুখে মাস্ক না থাকায় ৫ জনকে ৩৭০০ (তিন হাজার সাতশত) টাকা জরিমানা করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ বলেন সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪(১) লংঘনের দায়ে ৬৪ ধারা মোতাবেক দঃ বিঃ ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক বর্ণিত অপরাধের কারণে মোঃ আবিদুল ইসলাম কে এক মাসের বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়। এছাড়া মুখে মাস্ক না থাকায় ৫ জনকে ৩৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনি সকল ব্যবসায়ী ও গ্রাহকদের মুখে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited