শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৮:২৭ পিএম, ২০২০-০৯-২৯
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টাব্যাপি এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।
জানা যায়,নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। এরপরও চারটি ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য এ অভিযান পরিচালনা করা হয়।এসময় নদীর উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালি উত্তোলনের সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে নৌকা গুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করা হয়।এছাড়া সোমবার রাতে উত্তর মাদার্শার ইউনিয়নের হালদা নদীর অংশে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছিলো হাটহাজারী উপজেলা প্রাশসন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মা মাছ ও ডলফিন রক্ষা এবং তাদের অবাধ ও নিরাপদ বিচরণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited