শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৬:৩৪ পিএম, ২০২৪-১০-১৬
ফেনী জেলা সদর হাসপাতাল এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক গাড়ি উদ্ধার সহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, ফেনী সদরের নাজমা আক্তার (৩৩) তিনি মাথিয়ারা এলাকার বাসিন্দা এবং মিশুক গাড়ি ভাড়া দিয়ে তিনি দৈনিক কিছু টাকা আয় করতেন। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ১৭:৪৫ ঘটিকায় চালক মোঃ সুমন হোসেন ফেনী শহরের ট্রাংক রোড হতে ০৩ জন যাত্রী নিয়ে সোনাপুর এর উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে ফেনী পলিটেকনিক্যাল ইন্সটিটিউট সংলগ্ন ফলেশ্বর রোডে মিশুক গাড়ির যাত্রীবেশী ছিনতাইকারী প্রস্রাব করার অজুহাতে গাড়ি চালককে থামাতে বলে। গাড়ি থামালে অপর দুই যাত্রীবেশী ছিনতাইকারী তাৎক্ষনিকভাবে মিশুক গাড়ির চালককে পিছন থেকে গামছা দিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করে। তখন চালক চিৎকার চেঁচামেচি করে উঠলে ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি চলতে থাকে। এক পর্যায়ে ছিনতাইকারী দলের প্রধান রবিন সুমনের বাম হাতের আঙুলে কামড় দিলে সে মাটিতে পড়ে যায়। চালক সুমন মাটিতে পড়ে হাতে ও পায়ে জখমপ্রাপ্ত হয়। এসময় চালককে তার অন্ডকোষে চাপ দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ছিনতাইকারী দলের প্রধান রবিনকে হাতেনাতে আটক করে এবং মোঃ শাকিল কৌশলে পালিয়ে গেলেও অপরজন মোঃ মেহেদী মিশুক গাড়িটি ছিনতাই করে হাঙ্কার রোড দিয়ে বিরিঞ্চি অভিমুখে যাত্রা করে। পরে মিশুক চালক ঘটনাটি গাড়ির মালিককে জানালে তিনি তাৎক্ষনিকভাবে রাতে বিষয়টি র্যাব-৭ এর সিপিসি-১, ফেনী ক্যাম্পে অবহিত করেন। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর আওতাধীন সিপিসি-১, ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার আনুমানিক ০০:৫০ ঘটিকায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন সদর হাসপাতাল মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি মিশুক গাড়ি এগিয়ে আসতে দেখে তা থামানোর সংকেত দিলে উক্ত মিশুক গাড়িটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা উক্ত মিশুক গাড়ি সহ আসামি মোঃ শাকিল মিয়া (২৩), মোঃ মেহেদী হাসান (২২)'কে গ্রেফতার করে এবং স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া প্রধান ছিনতাইকারী মোঃ হোসেন প্রকাশ রবিন (২৫), কে র্যাব হেফাজতে নেয়। গ্রেফতার রবিন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে ও শাকিল নেত্রকোনা জেলার দুগিয়া নয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং অপরজন পিরোজপুর জেলার জিয়া নগর থানার আমতলা গ্রামের মনির হাওলাদারের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, এবিষয়ে মিশুক গাড়ির মালিক নাজমা আক্তার বাদী হয়ে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited