শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:০৩ পিএম, ২০২৪-১০-১৪
উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল শাহ সূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী; ওয়াল- হোসাইনী, আল-মাইজভান্ডারী (ক.) প্রকাশ- বাবা ভান্ডারীর ১৬২ তম খোশরোজ শরীফ গত ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান দিবস এ খোশরোজ শরীফ ফটিকছড়ি’র মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। দিবসটি গাউছিয়া রাহমান মঞ্জিলে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালন করে।
খোশরোজ শরীফ উপলক্ষে বাদে ফজর রওজা শরীফে গিলাফ ছড়ানো, পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজগার, বিকেলে বাবা ভান্ডারীর জীবন ও দর্শনের ওপর আলোচনা, মিলাদ-কিয়াম, ছেমা মাহফিল, তবারুক বিতরণ এবং সবশেষে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী খোশরোজ শরীফের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এতে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া রাহমান মঞ্জিলের শাজ্জাদানশীন হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী মাইজভান্ডারী (মঃজিঃআঃ)। তিনি দেশ ও বিশ্ববাসীর জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এ সময় আল্লাহুম্মা ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো দরবার শরীফ।
এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিভিন্ন ধরনের যানবাহন যুগে লক্ষ লক্ষ আশেখানে ভক্তবৃন্দ মাইজভান্ডারের সমাবত হয়ে আখেরি মোনাজাতে অংশ নেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited