শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৯:৩৮ পিএম, ২০২৪-১০-১১
বাকস্বাধীনতার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়নি ১৭ বছরে, কারণ স্বৈরশাসক জনগণের মুখে তালা লাগিয়ে দিয়ে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে গেলেই হামলা-মামলা ও গুম যেন নিত্যদিনের কাজ। সারাদেশে সাত শতাধিক মানুুষ গুম করেছে আওয়ামী সরকার। ৭৩ জন বিএনপির নেতাকর্মীকেও গুম করা হয়েছে তাদের আমলে। এ থেকে পরিত্রাণের জন্য গণঅভ্যুত্থানের এই বিপ্লবের বিকল্প আসলেই ছিলো না।
মানবাধিকার সংগঠন অধিকার এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমে এখনও ঘাপটি মেরে আছে স্বৈরশাসক এর প্রেতাত্মারা। তাদেরকে যতদিন বের করা যাবে না ততদিন গণমাধ্যমও স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
১১ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় চবি ব্যাচ -৩১ ক্লাব লিমিটেড হলে পিপলস একশ্যান পার্টির সভাপতি মো.সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিকারের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর এর সঞ্চালনে আরো বক্তব্য রাখেন লেখক-গবেষক মুহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক তুষার মুজিব, জাতীয় নাগরিক কমিটির লায়ন মো.মোসলেহ উদ্দিন খান, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এ কি এম মোসলেহউদ্দীন, চট্টগ্রাম কম্প্লাইন্স এর প্রেসিডেন্ট নাজিম উদ্দিন সাগর, রাজনীতিবিদ ও সংগঠক হামিদুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম, রাজনৈতিক কর্মী শহীদুজ্জামান, গুম হওয়া সৈয়দ মোহাম্মদ আবু জাফরের সন্তান মোহাম্মদ জিসানুর রহমান, মুমিনুল হক আনিস, লেখক- সাংবাদিক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, সমাজকর্মী হাজী শহীদুর রহমান খোকন, নোমান উল্লাহ বাহার, বাপ্পি সিকদার, কাইমুর রশিদ বাবু, এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-সাংবাদিক ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর মহাসচিব আবদুল্লাহ মজুমদার, মানবঅধিকার কর্মী ও কবি অভিলাষ মাহমুদ।
স্টাফ রিপোর্টার : : কে. এম. আলী হাসান চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার নামে চলছে নানা অনিয়ম ও লুটপাট—এমন অভিযোগ উঠ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited