চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শেখ হাসিনা পালিয়ে গিয়ে নতুন করে দেশ নিয়ে যড়যন্ত্র করছে-সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:০৯ পিএম, ২০২৪-১০-১১

শেখ হাসিনা পালিয়ে গিয়ে নতুন করে দেশ নিয়ে যড়যন্ত্র করছে-সরোয়ার আলমগীর

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে গণসংবর্ধনা ও শান্তি সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বাগান বাজার ও দাঁতমারা ইউপির উদ্যাগে শত শত নেতাকর্মীর উপস্থিতে শান্তি-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আবুল খায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন, নাজিম উদ্দীন শাহীন ও মোজাম্মেল হায়দার বাবু।

বিএনপি নেতা আবু মেম্বার ও একরামুল হকের সঞ্চালায় এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা অদু সওদাগর, বেলাল সওদাগর, হামজালা, মোবারক হোসেন কাঞ্চন, এমরান হোসেন, মুনসুর আলম চৌধুরী, মহিন উদ্দীন আজম তালুকদার, আহমদ ছাফা মেম্বার , ইলিয়াছ, ব্যাংকার জামাল, মিয়া মোশরাফুল আনোয়ার মশু,  যুবদল নেতা মিল্টন, সাকিল চৌধুরী রনি, তানবির, আলম, রানা, মারুফ ছানবি, মোজাহারুল ইবকাল লাভুল, আলা উদ্দিন তানভীর,  মোঃ আলম, মহিলা নেত্রী শেলিনা আক্তার, রুকন উদ্দিন, নাজিম, রানা, ইয়াকুব, আনোয়ার, সাকিব, বেলাল, মারুফ, এস বি জসিম, সোহেল, ছাত্রদল নেতা মহি উদ্দিন মেসি, কে.এফ সাইমনসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দূর্নীতি করেছে বলেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ক্ষমতা চলে গেলেও এদেশ থেকে দেশ নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গিয়ে নতুন করে দেশ নিয়ে যড়যন্ত্র করছে। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে সর্তক থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করতে বলেছেন মন্তব্য করেন এ বিএনপি নেতা।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর