শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫৩ পিএম, ২০২৪-১০-১০
বলিভিয়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বলিভিয়া।
দক্ষিণ আমেরিকার দেশটি মঙ্গলবার গাজা যুদ্ধে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে ইসরাইলকে ‘গণহত্যায়’ অভিযুক্ত করে দাখিলকৃত এই মামলায় পক্ষ হতে একটি আবেদন দাখিল করেছে। আন্ততর্জাতিক আদালত বুধবার একথা জানায়।
হেগ থেকে এএফপি জানায়, দক্ষিণ আমেরিকার এই দেশটি কলম্বিয়া, লিবিয়া, স্পেন এবং মেক্সিকোসহ বেশ কটি দেশের যোগ দেয়ায় ইসরাইলের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাদের শক্তি বৃদ্ধি হবে।
বলিভিয়া ইতোমধ্যে নভেম্বরে গাজায় ইসরাইলি হামলাকে ‘অসম’ আক্রমণ হিসেবে বর্ণনা করে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
২৬ জানুয়ারি আইসিজে‘ ইসরাইলকে গাজায় সামরিক অভিযানে গণহত্যার ঘটনা প্রতিরোধে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়ার’ রায় দেয়। রায়টি বিশ্বজুড়ে সাড়া জাগায়। ওই রায়ে আদালত ইসরাইলকে গণহত্যার অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য জাতিসংঘ-নির্দেশিত তদন্তকারীদের কাছে ‘নিরবিচ্ছিন্ন অ্যাক্সেস’ নিশ্চিত করারও নির্দেশ দেয়। সে সময়ে, ইসরাইল এই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার’ বলে নিন্দা জানায়।
বুধবার বলিভিয়া প্রকাশ্য আদালতে ‘ইসরাইলের যুদ্ধে গণহত্যা অব্যাহত রয়েছে এবং আদালতের আদেশ ইসরাইলের কাছে মৃত চিঠি হিসেবে রয়ে গেছে’ বলে অভিযোগ তুলেছে।
আইসিজে’র রায়গুলো আইনত বাধ্যতামূলক কার্যকর করার জন্য আদালতের কাছে কোনও সুনির্দিষ্ট উপায় না থাকলেও জুলাই মাসে এক পৃথক রায়ে আইসিজে পরামর্শমূলক মতামত জারি করে যে ‘ফিলিস্তিনি ভূখন্ডে ইসরাইলের দখল ‘বেআইনি’ এবং যত তাড়াতাড়ি সম্ভব তা শেষ হওয়া উচিত।’
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited