শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:০৯ পিএম, ২০২৪-১০-০৬
পাহাড়ের চলমান পরিস্থিতিতে দেশী-বিদেশী নানান অপশক্তির মাধ্যমে আবারো অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় সাজেকের পর এবার পুরো রাঙামাটি জেলায় পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের এনডিসি জানিয়েছেন, অনিবার্য কারণবশত সম্মানিত পর্যটকগণকে আগামী ৮ অক্টোবর ২০২৪ হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা প্রশাসন থেকে জারি করা এক নির্দেশনায় এই অনুরোধ করা হয়েছে।
বিয়ষটি নিয়ে জানতে চাইলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিন পার্বত্য জেলার ক্ষেত্রেই এই নির্দেশনা জারি হয়েছে। তিনি জানান, পাহাড়ে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নির্দেশা প্রদান করা হয়েছে।
এরআগে, রাঙামাটির সাজেকে পর্যটক প্রবেশে পর্যটকদের নিরুৎসাহিতকরণের লক্ষ্যে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা থেকে নতুন সিদ্ধান্তের আলোকে সাজেকে পর্যটক প্রবেশ অনির্দিষ্ট্যকালের জন্য বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
সেদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞিতিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
এদিকে, পাহাড়ের চলমান সার্বিক পরিস্থিতিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আসন্ন কঠিন চীবর দানানুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত বৌদ্ধ ভিক্ষু সংঘ এক প্রেস বার্তায় এই তথ্য জানিয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited