চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৬ বছর পর রাঙামাটির লংগদু'য় জামায়াতের কর্মী সম্মেলন

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:২৫ পিএম, ২০২৪-১০-০৫

১৬ বছর পর রাঙামাটির লংগদু'য় জামায়াতের কর্মী সম্মেলন

দীর্ঘ ১৬ বছর পর খোলা আকাশের নিচে মুক্ত বাতাশে প্রাণ ভরে বিশাল কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটির লংগদু উপজেলা শাখা। 

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে লংগদু উপজেলা শাখা জামায়াত ইসলামীর  আয়োজনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা জামায়াতের মাইনী ইউনিয়নের পূর্ব আমির মুহাম্মদ শিহাব উদ্দীন শিহাব এর সঞ্চালনায়, লংগদু উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে, উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, রাঙ্গামাটি জেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম,জেলা সহ সাধারন সম্পাদক মনসুরুল হক,জেলা জামায়াতের পৌর আমির মাওলানা আব্দুস সালাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সানি, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলামসহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। 

এসময় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচার সরকার হাসিনা ইসলামকে বাংলার মাটি থেকে মুচে দিতে চেয়েছিলো। তারা মনে করেছিলো তারা এদেশে সারাজীবন রাজত্ব কায়েম করবে। কিন্তু ৫ আগস্ট আল্লাহর অলৌকিক শক্তিতে লেজ গুটিয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শান্তি পূর্ণ ভাবে নিরেপক্ষ একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবে।

প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন,  ১৬ টি বছর এদেশটাকে স্বৈরচারী করে ফেলেছিলো হায়নারা। তাদের এই অত্যাচার নিপীড়ন রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজের গন আন্দোলনে সেদিন স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যে ভূমিকা পালন করেছেন এদেশের মানুষ তা সারাজীবন মনে রাখবে। এই স্বৈরাচার সরকার জামায়াত ইসলামিকে নানা অযুহাতে বিভিন্ন ভাবে বঞ্চিত করে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস ৫ আগস্ট সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর