শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৩৬ পিএম, ২০২৪-১০-০৩
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামে বোয়ালখালীতে লিজা আকতার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ (৩ অক্টোবর) বৃহস্পতিবার উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার বহর তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লিজা আকতার প্রবাসী মুন্নার স্ত্রী বলে জানা যায়। গত দুই বছর আগে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন তারা। নিহতের বাবা মো. ইউনুছ বলেন, সকাল ৯ টার দিকে খবর পেয়েছি আমার মেয়ে শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেছে। মেয়ের শাশুড়ি আমাকে ফোন করে বলে সকালে নাস্তা করতে মেয়ের রুমের দরজায় গিয়ে ডাকলে মেয়ে দরজা না খোলায় ঘরের পিছনের দিকে জানালা দিয়ে দেখতে গেলে দেখা যায় উপরে বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। রাতে কয়টার দিকে মেয়ে আত্মহত্যা করেছে তা নাকি জানেনা তার শাশুড়ি। পরে আমাদের খবর দিলে আমরা তার শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ি গিয়ে দেখা যায় আমার মেয়ের লাশ হাত বাঁধা অবস্থায় ঘরের উপরে বাঁশের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহতের শাশুড়ির সাথে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে ঠিক কি হয়েছিল তার সাথে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited