চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে

নয়ন চক্রবর্তী, বান্দরবান :    |    ০৬:২৯ পিএম, ২০২৪-১০-০২

বান্দরবানে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় যুবলীগ নেতা' আবু তৈয়ব চৌধুরী (৩৭)কে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বুধবার ( ২ অক্টোবর) দুপুরে বান্দরবান জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. নূরুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

আদালত সুত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার ক্যায়াংয়ের মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা,প্রাণনাশের হুমকি, নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে আবু তৈয়ব চৌধুরীসহ ৩৮ জনের বিরুদ্ধে  বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন হাবিব আল মাহমুদ। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে র‍্যাবের অভিযানে আটক হন এই সাবেক যুবলীগ নেতা। আটকের পর আজ দুপুরে আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

আদালতের পুলিশ পরিদর্শক রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় আবু তৈয়ব চৌধুরী নামে এক ব্যাক্তিকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক  জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য ; ২০১১ সালে আবু তৈয়ব চৌধুরী বান্দরবান পৌর যুবলীগের তথ্য ও  গবেষণা সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছিলেন।এছাড়া গত ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামীলীগ নেতাসহ শতাধিক ব্যাক্তিকে আসামী করে বান্দরবান সদর থানায় ৫ টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে আবু তৈয়ব চৌধুরী ৪টি মামলার আসামী।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর