শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৮:৫৩ পিএম, ২০২৪-০৯-৩০
প্রান্তিকলেক পর্যটন স্পটে অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি সংযুক্তির কারনে প্রান্তিকলেক জেলার পর্যটন স্পটকে আরও সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় প্রান্তিকলেক পর্যটন স্পটে নতুন এসব সংযুক্তির উদ্ভোধন কালে তিনি একথা বলেন।
স্থানীয়রা জানান, বান্দরবানে প্রান্তিকলেক পর্যটন স্পটের সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণপিপাসুরা। সুনশান নীরবতা, হরেক রকমের পাখির কলকাকলি এবং নানা প্রজাতির সবুজ গাছগাছালিতে ভরপুর প্রান্তিকলেক দর্শণীয় স্থানটি প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগের এটি একটি আদর্শ জায়গাও। প্রতিদিনই দেশের দূরদূরান্ত থেকে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে জেলা প্রশাসন পরিচালিত দর্শণীয় স্থানটি।
সংশ্লিষ্টদের তথ্যমতে, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের হলুদিয়া-ভাগ্যকুল সড়কে পাহাড় আর অরণ্যেঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় প্রান্তিকলেক পর্যটন স্পটের আয়তন ৬৫ একর এলাকাজুড়ে বিস্তৃত। দীর্ঘ এগারো বছর আগে ২০১৩ সালে সরকার এটিকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। এখানে রয়েছে প্রায় ২৫ একর আয়তনের প্রাকৃতিক জলাশয় বা পাহাড়ী লেক। বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর লেকের চারপাশ। উম্মুক্ত মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার, নেপাল থেকে আমদানি করা ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার), কিডস কর্নার, লেকের জলে ঘুরে বেড়াতে পর্যটকদের জন্য সৌরবিদ্যুৎ-চালিত সুন্দর বোট রয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে লেকে মাছ শিকারের ব্যবস্থাও রয়েছে। লেকের পাড়ে রাতে টাবু টাঙ্গিয়ে ক্যাম্পিংয়ের জন্য এটি আদর্শ জায়গা।
বেড়াতে আসা পর্যটক ইফতেখার ও তানজিলা শাম্মি বলেন, সবুজ পাহাড় আর গাছগাছালিতে ভরপুর শুনশান নীরবতা এবং নীল জলের প্রান্তিকলেক স্পটটি সত্যিই অসাধারণ। আমরা মুগ্ধ দর্শনীয় স্থানটিতে সময় কাটাতে পেরে। প্রকৃতিকে কাছ থেকে উপভোগের জন্য চমৎকার একটি স্থান। আধুনিক একটি রেষ্টুরেন্ট এবং হলুদিয়া থেকে প্রান্তিকলেক যাবার আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে স্পটটি আরও জনপ্রিয় হয়ে উঠবে। নিরাপত্তার বিষয়টি আরও জোরালো করার দাবী জানাচ্ছি।
এসময় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন,
পর্যটন শিল্পের বিকাশে প্রান্তিকলেক পর্যটন স্পটটি আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে। ভ্রমণপিপাসুদের সুবিধার্থে এখানে নেপাল থেকে আমদানি করা অ্যাডভেঞ্চার ট্রি-টপ, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার) এবং শিশুদের জন্য কিডস কর্নার করা হয়েছে।প্রকৃতির নির্মল বাতাস, পাখির কিচিরমিচির আওয়াজে প্রাণজুড়ানো স্থানটি পিকনিক ও যেকোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত একটি দর্শণীয় স্পট এবং এখানে দলগতভাবে দিনব্যাপী পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারবে এবং এই পর্যটন কেন্দ্র প্রান্তিক লেক বান্দরবানের পর্যটনকে আরো সম্মৃদ্ধ করবে।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবীবা মীরা, নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হান প্রমূখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited