শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:১৮ পিএম, ২০২৪-০৯-৩০
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন টেস্ট সিরিজের সূচি আজ ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ২০১৫ সালে বাংলাাদেশ সফর করেছিলো দক্ষিণ আফ্রিকা।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারনে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছিলো। দেশের সাম্প্রতিক অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ) সবুজ সংকেত দিয়েছে চার সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলটি। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।
২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।
এর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ বাংলাদেশ এবং টি-টোয়েন্টি জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত ১৪ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে প্রোটিয়াদের জয় ১২টিতে ও ২টি ড্র হয়।
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের সূচি :
২১-২৫ অক্টেবর : প্রথম টেস্ট, মিরপুর
২৯ অক্টোবর-২ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited