শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:৩২ পিএম, ২০২৪-০৯-২৮
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী’র সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের ও আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোঃমাসুদুর রহমান শাহ ও মোঃ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, নতুন পরিচালনা পর্ষদ
দায়িত্ব গ্রহণের পর থেকে খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকের সর্বস্তরের জনশক্তির সম্মিলিত প্রচেষ্টার ফলে দীর্ঘদিন অনাদায়ী থাকা ৪ শত কোটি টাকার বেশি
খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার হয়েছে। ইতোমধ্যে এই ব্যাংকে গ্রাহকদের আস্থার পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র এক সপ্তাহে ৪ হাজারের বেশি নতুন গ্রাহক এ ব্যাংকে হিসাব খুলেছেন। ২০২৪ সালের মধ্যেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৫০ লক্ষ গ্রাহকের ব্যাংকে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি ব্যাংকের সকল পর্যায়ে শতভাগ শরীয়াহ’র নীতিমালা অনুসরণ ও বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি শরীয়াহ’র বন্টনমূলক সুবিচার নীতির আলোকে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে কৃষি, ক্ষুদ্র ও নিন্ম মাঝারি খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান তিনি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ডিপোজিটরদের আমানত সম্পূর্ণ নিরাপদ উল্লেখ করে তিনি বলেন এই ব্যাংকের গ্রাহকগণ শীঘ্রই সম্পূর্ণ শরীয়াহ পরিপালনের কারণে নিজেদের গর্বিত মনে করবেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited